নরসিংদীতে লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপর জেলা প্রশাসন

জুলাই থেকে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ ৩য় দিনে মাঠে তৎপর ছিলেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) মো : শাহআলম মিয়া। করোনা সংক্রমণের শতভাগ ঝুকি থাকা সত্ত্বেও সেবার মানসিকতা নিয়ে নরসিংদী সদর উপজেলার একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন।

শুরু থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করে যাওয়ায় নরসিংদীবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন এসিল‍্যান্ড শাহআলম মিয়া ।

শনিবার (৩ জুলাই ) নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা অনুসারে সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি )
মো : শাহআলম মিয়া শিক্ষা চত্বর, শালিধা, চৌয়ালা, সাটিরপাড়া, বড় বাজার এলাকায় লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করেছেন। এ সময় তার সাথে ছিলেন মেজর কামরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর