আনোয়ারায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন সাড়ে ৬’শ ​পরিবার

আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার নগদ অর্থ পেলেন ৬৫০ পরিবার। শনিবার দুপুরে বারশত ইউনিয়ন পরিষদের এসব অর্থ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

এ সময় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, স্থানীয় চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্।

শেখ জোবায়ের আহমেদ বলেন,করোনা ভাইরাস ও চলমান লকডাউনে বিপাকে পড়া মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার নগদ অর্থ সহায়তা ৬৫০ জন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আনোয়ারা উপজেলায় ৭ হাজার ১৫০টি পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর