সারাদেশে মতো কিশোরগঞ্জের করোনাভাইরাসসংক্রমণ পরিস্থিতির ভয়াবহ হয়ে ওঠেছে।
৩ জুলাই কিশোরগঞ্জের সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ জেলায় ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১২ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলায় ১১ জনের করোনা পজেটিভ এসেছে।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, এখন পর্যন্ত পাকুন্দিয়ায় ১ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৯৯ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের।
এ উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তি আছে ৩৬ জন।
পাকুন্দিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন শাহনাজ বার্তা বাজারকে জানান, সারা বাংলাদেশে করোনা সংক্রামণ ঊর্ধ্বগতি, আমাদের পাকুন্দিয়া উপজেলার একই অবস্থা। এ উপজেলায় করোনা পজিটিভ সংখ্যা বাড়ছে। যদি কারো করোনার কোন লক্ষ্মণ থাকে তাহলে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে স্যাম্পল দিন। পরবর্তীতে নেগেটিভ পজিটিভ যাই হোক সমস্ত সেবা আমরা দিচ্ছি। যে কোন কোভিড সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। নিজে সুরক্ষায় থাকুন, পরিবার কে সুরক্ষিত রাখুন।
বার্তা বাজার/এস.আর