দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৩৪ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৩৮ জন ও খুলনা বিভাগের রয়েছে ৩৯ জন। তাছাড়া গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে এই ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ২১৪ জন।
শনিবার (০৩ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি মতে একদিনে নতুন আক্রান্তসহ দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মোট ১৪ হাজার ৯১২ জন।
একদিনে মোট ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্তের এই তথ্য জানা গেছে। দেশে এখন করোনার আক্রান্তের হার ২৭.৩৯ শতাংশ।
এছাড়া জানা যায়, বিগত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ৯ জন। রাজশাহীতে ১৩, বরিশালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯, রংপুরে ১৪, সিলেট ও চটগ্রামে ১ জন করে মারা গেছেন।
এর আগে শুক্রবার (০২ জুলাই) দেশে একদিনে করোনায় মারা গিয়েছিল ১৩২ জন। ওইসময় আক্রান্ত শনাক্ত হয়েছিল ৮ হাজার ৪৮৩ জন।
বার্তা বাজার/এসজে