দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৩৪ জন মারা গিয়েছেন। একইসময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ২১৪ জন।
শনিবার (০৩ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি মতে, একদিনে নতুন আক্রান্তসহ দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মোট ১৪ হাজার ৯১২ জন।
একদিনে মোট ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্তের এই তথ্য জানা গেছে। দেশে এখন করোনার আক্রান্তের হার ২৭.৩৯ শতাংশ।
এর আগে শুক্রবার (০২ জুলাই) দেশে একদিনে করোনায় মারা গিয়েছিল ১৩২ জন। ওইসময় আক্রান্ত শনাক্ত হয়েছিল ৮ হাজার ৪৮৩ জন।
বার্তা বাজার/এসজে