টাঙ্গাইলের কালিহাতীতে মাছবাহী ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেতুর পূর্ব দিকের সংযোগ সড়কে মাছবাহী একটি ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
তিন আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৭ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, হাসপাতালের আনার পরে আহতদের মধ্যে আরও দুই জনের মৃত্যু হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
বার্তা বাজার/এসজে