চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সাউথ চট্টগ্রাম হসপিটালে স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জুলাই) দুপুরে হসপিটালের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী, উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, হসপিটালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, পার্সেজ ডিরেক্টর মোহাম্মদ হাসান, ডা. অনিতা পাল, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ কাজী জিয়াউর রহমান, মিসবাহ উদ্দিন রোকন, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ ইউনুস ওহিদী, মোহাম্মদ বাহাদুর।
সিভিল সার্জন ডা.শেখ ফজলে রাব্বী বলেন,ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বাস্তবভিত্তিক, বিজ্ঞানসম্মত ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বেড়ে যাওয়ায় বিভিন্ন কারণে অসুস্থতা থেকে সুস্থ ও কর্মক্ষম হওয়ার জন্য দৈনিক হাজার হাজার মানুষ ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন।
হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/টি