কলমাকান্দায় পানিতে ডুবে রবিউল ইসলাম নামে দের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৩ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালিহালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার হৃদয় মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১ টার দিকে বাড়ীর পাশে খেলাধুলা করার সময় পানিতে পড়ে যায়।পরে লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
রাজেস/বার্তা বাজার/টি