লকডাউন না মানায় রাজধানীতেই ৮৫৫ মামলা, ১৯ লাখ টাকা জরিমানা

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে জারি করা কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে শনিবার (৩ জুলাই)। এদিন বিধি নিষেধ অমান্য করে অকারনে বাইরে বের হওয়া রাজধানীতে ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া মোট ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে।

এদিকে শনিবার রাজধানীর মতিঝিল এলাকাতেই অকারণে বাইরে বের হওয়ায় ১৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মতিঝিল, পল্টন, রামপুরা, খিলগাঁও, মুগদা ও সবুজবাগ এলাকায় যারা বিনা কারণে বাইরে বের হয়েছেন তাদের আইনের আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত ১৫২ জনকে আটক করা হয়েছে।

লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় শুক্রবার রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও অহেতুক বের হওয়ায় ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর