সিরাজদিখানে অটোরিকশা চালকদের নগদ অর্থ বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন ও হতদরিদ্র অটোরিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে । উপজেলার বালুচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৭৫ জন কর্মহীন অটোরিকশা চালকদের মাঝে ৫০০ টাকা করে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অর্থ সহায়তা দেওয়া হয়। বালুচর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

আরো ছিলেন ইউপি সদস্য মো. কামাল মোল্লা, আফজাল হোসেন, আবুল হোসেন ভুট্টো ,ফরিদা ইয়াসমিন শম্পা, শিক্ষক টিপু মোল্লা প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকার ঘোষিত এই কঠোর লকডাউনে আমরা সকল যানবাহন বন্ধ রেখেছি। এতে কর্মহীন হয়ে পরা বিভিন্ন পেশার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মানবিক সহায়তার নগদ অর্থ আমরা বিতরণ করছি। আজ বালুচর এ কর্মহীন হয়ে পরা অটোরিকশা চালকদের মাঝে এই অর্থ বিতরণ করলাম। এই কর্মসূচি চলমান। তিনি সকলকে লকডাউন মেনে চলার আহ্বান জানান।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর