কুষ্টিয়ায় কঠোর অবস্থানে প্রশাসন

করুনার উর্দ্ধ গতির কারণে কুষ্টিয়া জেলা কে রেড জোন এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে অন্তর্ভুক্ত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। সরকার ঘোষিত কঠোর লকডাউনের আজ তৃতীয় তম দিনে সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বললে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতায় মাঠ কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। কুষ্টিয়া পৌর এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শনে এসে এ কথা বলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলমসহ প্রশাসনের কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাজী হাসান বলেন, বিনাকারণে জনগণ যেন ঘরের বাইরে বেড় না হয় সেই বিষয়ে সর্তক করতে ও মাক্স পড়ার বিষয়ে সচেতন করতেই তাদের এই অভিযান।

টুটুল /বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর