বিরল জেনেটিক সমস্যার কারণে মাত্র পাচ মাস বয়সী একটি শিশু পাথর হয়ে যাচ্ছে বলে তার বাবা মা জানিয়েছেন। লেক্সি রবিনস নামের ফুটফুটে এই শিশুটি বিরল যে সমস্যায় আক্রান্ত হয়েছেন তা প্রতি ২০ লাখে একজন হয় বলে জানা গেছে।
শিশুটির পরিবারের বরাতে টাইমস নাউ নিউজ জানায়, এই রোগের কোনও চিকিৎসা নেই।
যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারের হেমেল হেম্পস্টিডের বাসিন্দা ডেভ ও অ্যালেক্সের সন্তান লেক্সির জন্য হয় ৩১ জানুয়ারি। জন্মের পরপর তার শরীরের অন্যান্য অঙ্গ প্রতঙ্গ নাড়াচাড়া করলেও বৃদ্ধাঙ্গুলি ছিল স্থবির। অস্বাভাবিক এমন আচরণের জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায়, ফাইব্রডিসপ্লাজিয়া ওসিফিক্যান্স প্রগ্রেসিভায় (এফওপি) আক্রান্ত।
জানা যায়, এই রোগে আক্রান্তদের মাংসপেশি ও কানেক্টিভ টিস্যুর টেন্ডন এবং লিগামেন্টগুলো হাড়ে পরিণত হয়। কংকালের বাইরের এই রোগে আক্রান্তদের হাড় তৈরি হতে পারে। ফলে এদের চলাফেরা প্রায় অসম্ভব হয়ে যায়। তাই এ রোগকে অনেক সময় পাথর হয় যাওয়ার সাথে তুলনা করা হয়।
আরও জানা যায়, এই রোগে আক্রান্ত ব্যক্তিরা মাত্র ২০ বছর বয়সেই চলাফেরা করার ক্ষমতা হারায়। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত তারা বেঁচে থাকতে পারে।
বার্তা বাজার/এসজে