বালিয়াকান্দিতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে।

শনিবার(৩ জুলাই) দুপুরে উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা।

এসময় ৪টি মামলায় ৪ জন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার বহরপুর, বালিয়াকান্দি, সমাধিনগর বাজারে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবির সহযোগিতায় টহল করা হয়। মাস্কবিহীন ব্যক্তিদেরকে মাঝে মাস্ক বিতরণ করা হয়।

জনসাধারণকে সচেতন করতে হ্যান্ড মাইকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর