হাতিয়ায় নরসুন্দরদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
করোনায় লকডাউন চলাকালীন সময়ে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নরসুন্দর (নাপিত) পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন ও প্রকল্প কর্মকর্তা আবুবক্কর ছিদ্দিক। উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যলয়ের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা ১শত ৫০ জন নরসুন্দর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি তৈল, ২ কেজি আটা, ১ কেজি লবন, ১ কেজি ডাউল, ১ শত গ্রাম হলুদ ও ১শত গ্রাম মরিচ দেওয়া হয়।
করোনা মহামারি মোকাবেলায় কঠোর লকডাউনে এসব নরসুন্দরদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে এই পেশার সাথে জড়িত নরসুন্দররা। হাতিয়াতে বিভিন্ন বাজারে প্রায় ৫শতাধিক মানুষ নরসুন্দর (নাপিত) এই পেশার সাথে জড়িত রয়েছে।
জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি