খুলনা বিভাগে একদিনে আরও ৩২ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩৯ জনের।

শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। এর আগে এ বিভাগে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

শনিবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জন খুলনার। এছাড়াও যশোরে আটজন, কুষ্টিয়ায় পাঁচজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় দুইজন, নড়াইলে দুইজন ও মেহেরপুরে একজন মারা গেছেন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত ৫৯ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের দশ জেলায় মোট মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৫২ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর