ধোবাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অতিরিক্ত জেলা প্রশাসকের
টানা দুই দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত বুধবার নেতায় নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ৫০ টি গ্রাম প্লাবিত হয়। পানি বন্দি হয় অর্ধ লক্ষাধিক মানুষ। ইতোমধ্যে বন্যা কবলিত এলাকায় পানি কমতে শুরু করেছে। পানি কমলেও কমেনি দুর্ভাগ্য। এখনো পানি বন্দি রয়েছে উপজেলার ৩০ গ্রাম। বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকটে পানি বন্দি মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে।
বন্যা কবলিত এসব এলাকা শনিবার (০৩ জুলাই) দুপুরে পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সমর কান্তি বসাক।
পরিদর্শন শেষে পোড়াকান্দুলিয়া খাদ্য গুদামের সামনে বন্যাত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন- ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেবিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান স্বপন চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ উজ্জ্বল প্রমুখ।
আনিসুর রহমান/বার্তাবাজার/পি