চিরকুট লিখে সাতক্ষীরার কলারোয়ার শেখ আজগর আলী (৫৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ইলিশপুর এলাকার শেখ জালালের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত ওই ব্যক্তির সাথে পরিবারের সদস্যদের প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। করোনা পজিটিভ হওয়ার পর সেই অশান্তির মাত্রা আরও বেড়ে যায়। হয়তো সেই কষ্টে তিনি আত্মহত্যা করতে পারেন বলে জানান তারা।
কলারোয়ার থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান, আজগার আলি আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি জানান, করোনার চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের টাকা তিনি সামলাতে পারছেন না। এ জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন।
কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, নিহত ওই ব্যক্তির করোনা পজিটিভ ছিলো। শনিবার (৩ জুলাই) সকালে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পারিবারিক আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি