মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোরে “সুস্বাস্থেই সুবিচার,মাদক মুক্তির অঙ্গীকার”এই স্লোগানে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে মানববন্ধন, র্যালি,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।(বুধবার ২৬শে জুন) সকালে কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি শুরু হয়।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ,৪৯ বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল সেলিম রেজা,সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আবুল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা,স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর জিলা স্কুলে গিয়ে শেষ হয়।সেখানে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।