বগুড়ার শেরপুরের বাংড়া গ্রামে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে শনিবার(৩ জুলাই) সকালে মানসিক ভারসাম্যহীন আব্দুল মোমিন (২৪) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। পরিবারের পক্ষ থেকে অনেক চিকিৎসা করেও সুস্থ্য করতে পারেনি তাকে। এরই প্রেক্ষিতে অসুস্থ জীবন বইতে না পেরে শনিবার সকাল ৮ টার দিকে নিজের গলায় ওড়না পেচিয়ে ঘরের বাঁশের তীরের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশের এসআই সাইফ আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এবং পরিবার ও আত্মীয় স্বজনের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করেন।
রাশেদুল হক/বার্তাবাজার/পি