সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বন বিভাগের অভিযানে ৬ কেজি হরিণের মাংশসহ জব্বার গাজী (৩৩) নামে এক শিকারীকে আটক করা হয়েছে।
ওই সময়ে তার কাছ থেকে একটি দা, টর্চ লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ওই শিকারী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাং গ্রামের সুজাউদ্দীন গাজীর ছেলে।
বনবিভাগ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বনবিভাগের কর্মকর্তার সুন্দরবনের দায়ের খালে অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ৬ কেজি হরিণের মাংসসহ শিকারী জব্বারকে আটক করা হয়। এছাড়া একটি দা, টর্চ লাইটসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কৈখালী স্টেশন কর্মকর্তা মোহম্মদ মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত আসামিকে নিয়ে আরও অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান শেষে শিকারীকে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি