পাবনায় কঠোর লকডাউন নিশ্চিতে সেনাবাহিনীর টহল জোরদার

করোনার উর্ধ্বগতিতে পাবনায় কঠোর লকডাউনের তৃতীয়দিনে প্রশসানের কঠোর অবস্থানে রয়েছে। দুপুরে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের একাধিক টিম। এছাড়া সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার রয়েছে।

আজ সকালে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কে মানুষের চলাচল বেড়েছে। বৃষ্টির কারণে গত দুইদিন বাইরে বের হতে দেখা যায়নি। তবে আজ তৃতীয়দিনে এসে বৃষ্টি না থাকায় অনেককে নানা কাজে বাইরে বের হতে দেখা যায়।

সকাল থেকে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের দশ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারীর ৩টি টিম শহরের বিভিন্ন স্থানে টহল দেয়। দুুপরে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন শহরের আব্দুল হামিদ সড়ক, রুপকথা সড়ক সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন। শহরের বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট স্থাপন করে বাইরে বের হওয়া মানুষকে জিজ্ঞাসাবাদ ও তল্লাসী চালায় পুলিশ।

জেলায় গত দু’দিনের করোনা আক্রান্ত হয়েছে ৪৩৬ জন। গত এক সপ্তাহে সংক্রমণের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর