করোনাভাইরাসের নতুন হটস্পট এখন খুলনা। খুলনায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে ছয়জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় খুলনার ফুলবাড়ীগেট এলাকার আনোয়ারা খাতুন (৩২), সোনাডাঙ্গার নাজমা (৪৪), রূপসার নূর ইসলাম (৬৬), সাতক্ষীরার শ্যামনগরের সুবর্ণা (৫৫), যশোর সদরের মো. শরিফুল ইসলাম (৪২) ও খুলনার ডুমুরিয়ার মোশারফের (৬৩) মৃত্যু হয়েছে। হাসপাতালে আজ সকাল পর্যন্ত ২১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, হাসপাতালের করোনা ইউনিটে আলেয়া বেগম (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৭০ জন চিকিৎসাধীন রয়েছেন।
গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় খুলনার ফুলতলার তারতিবপুরের বিবেক কুণ্ডু (৪৯), সোনাডাঙ্গার দারুস সালাম মসজিদ লেনের মানসুরা বেগম (৫৩), রূপসার রহিম নগরের আব্দুল মান্নান সরদার (৬০) ও বাগেরহাটের চিতলমারীর আওয়াল শিকদার (৭০) মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন।
বার্তা বাজার/নব