ট্যানারি শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার!

ঢাকার সাভারের হেমায়েতপুরে এক ট্যানারি শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) সকালে বিসিক শিল্প নগরীর মুক্তি ট্যানারির ভিতর থেকে ট্যানারি ফাঁড়ি পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে।

নিহতে শ্রমিকের নাম মাহবুবুর রহমান (৫০)। সে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার মৃত মৌলভী আব্দুর রহমান এর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় এক শ্রমিকের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকাল ৬ টার দিকে ওউ শ্রমিক কাজে যোগদান করার সময় জানালা দিয়ে মুক্তি ট্যানারির দ্বিতীয় তলায় জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় মাহবুবুর রহমানের লাশ দেখতে পায়। পরে বিষয়টি ট্যানারি ফাঁড়িতে জানানো হলে পুলিশ এসে মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, নিহত মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ দেনায় জর্জরিত ছিলেন। দেনা পরিশোধের জন্য তার একটি জমি ব্যাংকে মর্টগেজ রাখা হয়েছিল। সম্প্রতি সেটিও নিলাম হয়ে যাওয়ায় পারিবারিকভাবে হতাশাগ্রস্ত থাকায় আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এব্যাপারে সাভার বিসিক শিল্প নগরীর ট্যানারি ফাঁড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং পোষ্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর