করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে।
মমেক হাসপাতালের করোনা ইউনিটে এর আগে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল। এই নয়জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন ও বাকি সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।
শনিবার (৩ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মমেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে জেলার গফরগাঁও উপজেলার এলাচি খাতুন (৭০) ও আফাজ উদ্দিন মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, উপসর্গ নিয়ে মারা গেছেন গফরগাঁওয়ের ইকবাল হোসাইন (৪৫), ঈশ্বরগঞ্জের নিয়ামুর কবির (২৬) ও ফুলপুরের রোকসানা বেগম (৩৫), নেত্রকোনা আটপাড়ার সিদ্দিকুর রহমান (৬৫) ও কলমাকান্দার আমেনা খাতুন (৬০), জামালপুর মেলান্দহের মোমেনা বেগম (৬৫) ও ইসলামপুরের আম্বিয়া খাতুন (৫৭)।
তিনি আরও বলেন, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালে ২৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
বার্তা বাজার/নব