এশিয়ায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে যা কিনা ভারতীয় ভ্যারিয়েন্ট নামে পরিচিত। ভারতে এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়। করোনার এই ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে থাকে।

ভারতে এই ভ্যারিয়েন্ট রীতিমন্ত তাণ্ডব চালিয়েছে। এবার এশিয়ার অন্যান্য দেশেও করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

এশিয়ার কিছু দেশে ভ্যাকসিন কার্যক্রম ধীরগতিতে হওয়ায় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আগামী কয়েক মাসের মধ্যে তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ভ্যারিয়েন্ট অতি সংক্রামক বলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের ৯৬টি দেশে এখন পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত করোনার সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট। যেসব দেশে টিকা দেয়ার হার কম, সেখানেই দ্রুত ছড়াচ্ছে এই ভ্যারিয়েন্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় করোনার সংক্রমণ বাড়ছে। ভারতের সঙ্গে সীমান্ত থাকায় বাংলাদেশে সংক্রমণ বাড়ছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর