কোন দুই দল বিদায় নিচ্ছে খেলার মাঠ থেকে । স্পেন, না সুইজারল্যান্ড? বেলজিয়াম, না ইতালি? এই চার দলের দুটি বিদায় নেবে ইউরো ২০২০ থেকে।
জার্মানির মিউনিখের সেমিফাইনালের লড়াইয়ে রাত ১টায় মুখোমুখি হবে ইতালি বেলজিয়াম। আগের রাতে ১০টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে স্পেনের বিপক্ষে লড়াই হয়ে গেল গ্রুপর্বে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারানো সুইজারল্যান্ডের।
এবারের ইউরোর প্রতিটি ম্যাচই যেন ফাইনালের আমেজ। শ্বাসরুদ্ধকর আর হাড্ডাহাড্ডি লড়াই। আর শেষদিকে নাটকীয়তা।
প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই কোয়ার্টার ফাইনালেও এর কোনো ব্যতিক্রম ছিলো না। শেষে ম্যাচ গিয়ে ঠেকল দমবন্ধ হয়ে যাওয়া টাইব্রেকারে। যেখানে নায়ক বনে যাওয়ার সুযোগ একমাত্র গোলরক্ষকের।
শুক্রবার রাতের লড়াইয়ে নায়ক হওয়ার কীর্তি গড়েছেন স্পেন গোলরক্ষক উনাই সিমন।তবে সুইজারল্যান্ডের গোলরক্ষক সমের হেরে গেলেন সমিনের কাছে।
সিমনের নৈপুণ্যে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকা ম্যাচ ট্রাইবেকারে জিতে নিয়েছে স্পেন। প্রথম দল হিসেবে টিকিট কেটেঠে সেমিফাইনালের।
আসলে গোল বলের খেলায় ভাগ্যের পাল্লা কোথায় ভারী হয় তা বলা মুশকিল। শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারভাগ্য গেছে সুইসদের পক্ষে। এমবাপ্পের মতো বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়েছিলেন সমের।
টিকিট নিশ্চিত করেছিলেন কোয়ার্টার ফাইনালের। কিন্তু আজ ভাগ্যের পাল্লা ভারী হয়েছে স্পেনের সিমনের বেলায়।
টাইব্রেকারে তিনটি গোল মিসের মাশুল দিয়ে ৩-১ ব্যবধানে হেরে গেছে সুইজারল্যান্ড।
বার্তা বাজার/টি