শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা (বালিকা গ্রুপ) ফুটবলের সেমি ফাইনালে গোকুলনগর সরঃ প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে গোদাড়া স্কুল দলকে পরাজিত করে এবং ২য় সেমিতে ঘুঘুমারী সরঃ প্রাথমিক বিদ্যালয় দল ও যদুয়ারডাঙ্গা স্কুলের মধ্যে নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ঘুঘুমারী দল ৪-৩ গোলে জয়লাভ করে। বৃহস্পতিবার ফাইনালে গোকুলনগর ও ঘুঘুমারী দল মুখোমুখি হবে। বঙ্গবন্ধু (বালক গ্রুপে) ১ম সেমিতে শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে শে^তপুর স্কুলকে পরাজিত করে। ২য় সেমিতে জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। বৃহস্পতিবার শ্রীউলা ও জামালনগর দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা করেন হিরক চন্দ্র, আকবর হোসেন, ফারুক হোসেন, দেবব্রত বিশ্বাস, প্রদীপ কুমার, কার্ত্তিক চন্দ্র সরকার, দিপংকর মন্ডল, দিপংকর সরকার, মঙ্গল চন্দ্র সরকার ও রফিকুল ইসলাম।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।