নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মোঃ মিয়াজ উদ্দিন নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৭০ বছর। এই বৃদ্ধকে হন্যে হয়ে খুঁজছে পরিবার। বুধবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে নিখোঁজ হন বৃদ্ধ মোঃ মিয়াজ উদ্দিন। এ সময় তাঁর পরনে লুঙ্গি ও সাদা রঙের পাঞ্জাবি ছিল।
পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে ইয়াসিন (৩০) জানান, বিভিন্ন জায়গায় খোজাখুজির পর পথচারীদের কাছ থেকে জানতে পারেন সর্বশেষ কাঁচপুর বাস স্ট্যান্ডে দেখা গেছে তাকে। এ ঘটনায় শুক্রবার পরিবারের পক্ষ থেকে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ৬৭) করেন।
কেউ বৃদ্ধ মিয়াজ উদ্দিনের সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করার বিশেষভাবে অনুরোধ করেছে নিখোঁজের পরিবার। যোগাযোগের ঠিকানাঃ- গ্রামঃ বড় গৌবিবরদী, ইউনিয়নঃ নোয়াগাঁও, উপজেলাঃ সোনারগাঁও। অথবা ছেলে মোঃ ইয়াসিন ( মোবাইলঃ ০১৪০৩৬৩৪২৯৫)
রানা আহমেদ/বার্তা বাজার/টি