কক্সবাজারের কুতুপালং ও বালুখালি রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে সিলেট যাওয়ার সময় মৌলিভীবাজারের থেকে আটক হয়েছে ১৪ রোহিঙ্গা নাগরিক।
শুক্রবার (২ জুলাই) রাতে মৌলভীবাজারের ঢাকা বাস স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে পুলিশ।
জানা যায়, দুই রোহিঙ্গা পরিবারে এই দলে ১৪ জন রয়েছে। তাদে মধ্যে ৬ জনই শিশু। সবাই ক্যাম্প থেকে ৫ দিন আগে পালিয়ে চলে যাচ্ছিল অন্যত্র।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, কোদালিপুল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাদেরকে আটকের পর মৌল্ভীবাজার মডেল থানায় আনা হয়েছে। তাদেরকে পুনরায় ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
বার্তা বাজার/এসজে