সিলেটের গোলাপগঞ্জে ২ ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তোতা মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ। শুক্রবার (২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে সম্পত্তির লোভে বৃদ্ধা বাবাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।
জানা যায়, পরগণা বাজারে দাঁড়িয়ে ছিলেন তোতা মিয়া। এসময় হঠাৎ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় বৃদ্ধকে ২ ছেলে পিটের মধ্যে দাঁড়ালো দা দিয়ে কুপ দেন এবং মাথার মধ্যে নাইপ দিয়ে আঘাত করেন। সাথে সাথে তিনি মাঠিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।
এসআই করিম বলেন, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি সম্পত্তির জেড়ে এ ঘটনা ঘটতে পারে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারি নি।
ফাহিম আহমদ/বার্তা বাজার/টি