কোরবানির পশু পরিবহনে স্পেশাল ট্রেন

আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য দুই জোড়া স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা মহামারীর মধ্যে কোরবানির পশু বিক্রেতাদের জন্য রাস্তায় নিরাপত্তা জোরদার করা হবে একবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন জানিয়েছেন,বিগত বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু ব্যবসায়ীরা ঢাকায় নিয়ে আসবে। পশু পরিবহনের জন্য দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

মন্ত্রী আরও জানান, চলতি বছর কোরবানির পশু পর্যাপ্ত থাকায় বৈধ বা অবৈধভাবে কোনো পশু দেশের বাইরে থেকে আসবে না। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই কোরবানি নিশ্চিত করা হবে।

সেই সাথে লকডাউনের সময় অনলাইন প্লাটফর্মের মাধ্যমে করোনার মধ্যে পশু বিক্রি আরও জোরদারের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংবাদ বিঞ্জপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ট্রেনে কোরবানির পশু পরিবহনে কিলোমিটার প্রতি মাত্র ২০ টাকা খরচ হবে। এছাড়া ব্রডগেজের একটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে।

এর আগে, কোরবানির পশু রেলপথে পরিবহনের জন্য ২১ জুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়েকে গত ২৪ জুন চিঠি দেয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর