চরফ্যাসনে লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসন কঠোর অবস্থানে

চলমান লকডাউন বাস্তবায়নে দ্বিতীয় দিনে চরফ্যাসন উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। শুক্রবার (২ জুলাই) চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস রাত ১১ টায় তাদের পরিদর্শন লক্ষ্য করা গেছে। এছাড়া তাদের সাথে বিজিবিও রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, আজ ৯ জনের বিরুদ্ধ ৫টি মামলায় ১৭ হাজার ৩০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, একজনকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অকারনে ঘর থেকে বের হওয়ায় দুই জনকে ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি আইন মেনে চলার আহবান জানান।

আরিফ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর