আখাউড়ায় লকডাউনে মাদক সেবন করতে এসে আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লকডাউন অমান্য করে মাদক সেবন ও বহন করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ৩ মাদকসেবী। এই সময় তাদের কাছ থেকে ৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য স্কফ উদ্বার করা হয়।।পরে তাদের কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাস করে জেল ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অনাদায়ে আরো অতিরিক্ত ১৫ দিনের জেল দেওয়া হয়।

শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার বাইপাস এলাকায় আখাউড়া থানা পুলিশের সদস্যরা করোনার দায়িত্ব পালান করার সময় এই ৩ মাদকসেবীকে আটক করেন।

আটকৃতরা হলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার পৌর শহরের মেড্ডা গ্রামের অহিদ মিয়ার ছেলে মো: ওয়াসিম মিয়া (৩৬), মৃত সোহরাব মিয়ার ছেলে মো: আকছার মিয়া (৩০), মৃত আবু তাহের মিয়ার ছেলে মো: শিপন (২২)।

জানা যায়, সরকার ঘোষিত কঠোর লকডাউনের ২য় দিনে বাইপাস রেলগেইটের সামনে চেকপোস্ট বসিয়ে পুলিশ দায়িত্ব পালন করা অবস্থায় এক মটর সাইকেলে ৩জন আরোহীকে দেখে সন্দেহ হলে, পুলিশ থামিয়ে তাদের দেহ তল্লাশি করলে তাদের শরীরের ফিটিং অবস্থায় চার বোতল স্কফ নেশা জাতীয় দব্য পাওয়া যায়। তারা মাদক সেবন করতে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা থেকে বিজয়নগরে উপজেলায় গিয়েছিলেন। মাদক সেবন করে চার বোতল স্কফ সিরাপ সাথে করে নিয়ে এসেছেন ।

ভ্রম্যমান আদালত পরিচালনা কারী আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম বলেন, তারা নিজেদের দোষ শিকার করেছেন। প্রত্যেক জনকে তিন মাস করে জেল ও পাচঁ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর