উইঘুর মুসলিম নির্যাতনে চীনের প্রতি ইমরানের সমর্থন

চীনে উইঘুর মুসলিমদের অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিশ্বের অনেক দেশই গলা মিলিয়েছে। ব্যতিক্রম শুধু ইমরান খানের পাকিস্তান। বহু আগেই এই ইস্যুতে চীনের প্রতি নিন্দা জানাতে পাকিস্তান অসম্মতি জানিয়েছিল।

কিন্তু এবার সবাইকে অবাক করে দিয়ে মুসলিমদের একান্ত বন্ধু হিসেবে পরিচিত ইমরান খান উইঘুরে নির্যাতনের ব্যাপারে চীনের নীতিকে সমর্থণ জানিয়েছে।

চীনের একদলীয় সরকারের গুনকীর্তন করে পাকিস্তানের এই সরকার প্রধান বলেন, নির্বাচনভিত্তিক গণতন্ত্র ব্যবস্থার তুলনায় এই একদলীয় শাসন সমাজের জন্য অনেক ভালো একটি মডেল। এছাড়া পশ্চিমা সংবাদমাধ্যম ও সরকারগুলোর কাছ থেকে শিনজিয়াংয়ের পরিস্থিতির যে বিবরণ পাচ্ছি চীনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া বিবরণ তারচেয়ে ভিন্ন।

চীনের ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তি উপলক্ষে ইসলামাবাদে সফরে থাকা বেইজিংয়ের সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।

প্রসঙ্গত, মার্কিন মুল্লুকসহ বেশকিছু পশ্চিমা দেশ শিনজিয়াং প্রদেশে চীন সরকারের এমন ঘৃণ্য কাজকে গণহত্যার শামিল উল্লেখ করে নিন্দা জানিয়েছে। কিন্তু সবার বিরোধিতা করে চীনের পথেই হাঁটছে তাদের অন্যতম বন্ধু রাষ্ট্র পাকিস্তান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর