মাস্ক না পড়লে কিয়ামতের দিন জবাব দিতে হবে: বিএমপি কমিশনার

করোনাকালে সুরক্ষার জন্য মাস্ক না পরে অন্যকে বিপদে ফেললে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

শুক্রবার (০২ জুলাই) জুমার নামাজে খুতবার আগমুহুর্তে বরিশাল নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, আমরা যদি নিয়মিতভাবে মাস্ক না পরে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি সেটা একটা অন্যায়। এজন্য কাল কেয়াামতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আর অন্যকে সুরক্ষিত রাখার নিয়তে আমরা সবাই মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চললে নিশ্চয়ই এটি একটি পূর্ন্যরে কাজ হবে। মহামারী করোনাভাইরাসের কবল থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

তিনি বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে অতি জরুরি প্রয়োজন ব্যতিত কেউ অনুগ্রহ করে ঘর থেকে বের হবেন না। নিজেও বিপদে পড়বেন না অন্যকেও বিপদে ফেলবেন না। সবার সুরক্ষাটা খুবই জরুরি।

তার বক্তব্যে সমর্থন জানিয়ে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি কঠোরভাবে প্রতিপালন করা খুবই জরুরি। খুব প্রয়োজন ছাড়া লকডাউনকালীন ঘর থেকে বের না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, লকডাউন বাস্তবায়নে নগরীর ৩৭০টী মসজিদে জুমার নামাজের খুতবার আগে সচেতনতামূলক বক্তব্য দেন বিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর