কুমিল্লার তিতাসে দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

সরকার ঘোষিত ৭দিনের লকডাউনের দ্বিতীয় দিনেও তিতাস উপজেলার বিভিন্ন ব্যাস্ততম স্থানে কঠোর অবস্থানে ছিলো উপজেলা প্রশাসন , পুলিশ এবং সেনাবাহিনী। শুক্রবার ( ২ জুলাই) বৃষ্টিকে উপক্ষে করে সারা দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার ও সহকারী কমিশনার (ভুমি) কে এম আবু নওশাদ এর নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান চালায়।

এসময় সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারনে রাস্তায় বের হওয়ায় কয়েকজন সিএনজি চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করা হযেছে এবং যারা জরুরী কাজ ছাড়া বিনা কারনে রাস্তায় বের হয়েছে তাদেরকে সতর্ক করে দিয়ে বাড়ীতে ফিরে যেতে বলা হয়েছে।

এছাড়াও সারা দিন বৃষ্টি ও লকডাউনের কারনে রাস্তা ছিলো ফাকা এবং দোকানপাটও ছিলো বন্ধ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন,আমরা সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে যত কঠোর হওয়ার তা হবো ।

করোনার দ্বিতীয় ডেউ খুবই ভয়াবহ রূপধারণ করছে আমরা যদি নিজেরা সতর্ক না হই তাহলে পরিবারের সকলকেই বিপদগ্রস্থ হতে হবে।তাই এখনো সময় আছে আমরা নিজেরা সতর্ক হই এবং অন্যকে সতর্ক করি।

মোঃ আসলাম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর