কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

কুষ্টিয়ার মিরপুরে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মিরপুর থানা পুলিশ। শুক্রবার (২ জুলাই) দুফরে বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাকে আটক করে পুলিশ। আটকৃত যুবক জাহিদ হাসান ইমন(২২)। সে বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মৃত তৌহিদ মন্ডলের ছেলে বলে জানা গেছে।

শুক্রবার (২ জুলাই ) দুপুরে মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে বলিদাপাড়া ব্রিজের নিকট অবস্থান করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার এসআই(নিঃ) শামীমেরর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ী জাহিদ হাসান ইমনকে ধরতে অভিযান চালান এসময় তাকে হাতেনাতে আটক করেন এবং তার কাছ থেকে নেশা জাতীয় ২০পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফার সাথে কথা বললে, তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে তাৎক্ষণিক জাহিদ হাসান ইমনকে গ্রেফতার করে মিরপুর থানায় হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং-০২, তাং-০২/০৭/২০২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৯(ক) রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মিরপুর থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

টুটুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর