সিরাজদিখানে প্রশাসনের ব্যাপক নজরদারি

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনে সরকারের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক নজরদারি চালিয়ে মাইকিং করে মানুষকে সচেতন করেন।

শুক্রবার (২ জুলাই) প্রচন্ড বৃষ্টির মধ্যেও সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিরাজদিখান বাজার, বালুচর বাজার, নয়াগাঁও বাজার, তালতলা বাজার, ইছাপুরা চৌরাস্তা সহ উপজেলার বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাটে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর নেতৃত্বে এ-ই নজরদারি ও মাইকিং করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, ক্যাপ্টেন মাহিন সঙ্গীয় ফোর্স।

-এ -সময় মাইকিং করে মানুষকে সচেতন হতে বলেন। নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দোকানপাট ছাড়া উপজেলার সব ধরণের রেস্তোরাঁ, চায়ের দোকান বা এমন কোন স্থান যেখানে মানুষের সমাগম হতে পারে সেগুলো বন্ধ রাখা হয়েছে। বিনা প্রয়োজনে বাড়ির বাহির হতে নিষেধ করেন। এ ছাড়া সিরাজদিখাের ভেতরে গণপরিবহনের চলাচলও বন্ধ রাখা হয়েছে।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর