আনোয়ারায় দুইটি রেস্তোরাকে জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত । শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার কালাবিবির দীঘির মোড় ও হাসপাতালের সামনে ওই অভিযান চালান আনোয়ারার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। এ সময়ে ১০টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান,এবার লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি পালনে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত চালিয়ে ১০টি মামলা দিয়ে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেছে। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় এসব মামলা দেওয়া হয়। তারমধ্যে দুইটি রেস্তোরায় গ্রাহককে খাওয়ানো ও বাকী জরিমানাগুলো যানবাহনকে করা হয়।
সুমন শাহ/বার্তা বাজার/টি