সামরিক সরঞ্জাম কিনতে তুরস্কের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গত ২৯ জুন ‘ফোর্সেস গোল ২০৩০’ পূরণের অংশ হিসেবে তুস্কের আঙ্কারায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
তুস্কের সরকারি কোম্পানি রকেটসান’র সাথে এই চুক্তি সম্পন্নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুসদ মান্নান ও ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ ইকবালসহ অন্যরা।
চুক্তি সম্পন্নের পর তুরস্ক ডিফেন্স ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট ইসমাইল ডেমি এক টুইটবার্তার বলেন, রকেটসান থেকে বিভিন্ন সরঞ্জাম রফতানির জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। থেমো না, এগিয়ে যাও।
রাষ্ট্রদূত মুসদ মান্নান বলেন, তুরস্কের সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। এই করোনাকালেও প্রায় ১০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে, যা যেকোনও মানদণ্ডে ভালো বলা যায়। দুই দেশের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে প্রচুর প্রশিক্ষণ সম্পন্ন হচ্ছে, যা ভবিষ্যতে আরও সম্পর্ক বাড়াতে ইতিবাচক প্রভাব রাখবে।
উল্লেখ্য, ন্যাটোর মানদণ্ড অনুযায়ী আকাশ, সমুদ্র ও স্থলযুদ্ধে ব্যবহারযোগ্য অস্ত্র ব্যবহার করে থাকে রকেটসান।
বার্তা বাজার/এসজে