আখাউড়ায় বিধি-নিষেধ অমান্য করায় ৩৯ জনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলছে ২য় দিনের মত সরকার ঘোষিত কঠোর লকডাউন। মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনী মোবাইল কোর্টের সদস্যরা। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর করা নজরদারি।
এই সময় করোনার বিধি নিষেধ অমান্য করায় ৩৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
সরজমিনে ঘুরে দেখা যায়, আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ সেনাবাহিনী ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট যৌথ ভাবে অভিযান পরিচালনা করেছেন। এই সময় যারা জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে এসেছেন তাদের কে প্রশাসনের জবাবদিহিতায় পরতে হয়েছে,কাউকে আবার জরিমানা গুনতে হয়েছে। ফার্মেসী মুদির দোকান ও কাঁচাবাজার ব্যতীত অন্য কোন দোকানপাট খোলা দেখা যায়নি।
শুক্রবার (২ জুলাই) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম ও সহকারী কমিশনার ভুমি মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্ব আখাউড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় লকডাউন বাস্তবায়নে এই সব অভিযান পরিচালনা করা হয়।
এই বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে যৌথভাবে পুলিশ সেনাবাহিনী ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে যারা করোনা বিধিনিষেধ অমান্য করে অযথা বাসা থেকে বের হয়েছে তাদেরকেই জরিমানার আওতায় আনা হয়েছে। এই সময় আমরা ৩৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করেছি।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি