কর্ণফুলীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ১০ হাজার ৮’শ টাকা জরিমানা
কর্ণফুলী উপজেলায় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় দুটি দোকান সিলগালা করা হয়েছে। এ সময়ে ১২ টি মামলায় ১০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খুইদ্দ্যারট্যক এবং আইউব বিবি কলেজ রোড এলাকার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।
সূত্র জানায়, আইন অমান্য করে রাস্তায় বের হওয়ায় কয়েকজন মোটরসাইকেল আরোহীকে এবং মাস্ক পরিধান না করায় পথচারিকে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত রাখবে প্রশাসন। ওই অভিযানে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, লকডাউনে অভিযান অব্যাহত থাকবে।
সুমন শাহ/বার্তা বাজার/টি