লকডাউন উপেক্ষা করে বিয়ে: বন্ধ করলেন ইউএনও

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান ও খাবারের আয়োজন করায় তা বন্ধ করা হয়েছে। লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করে বিয়েতে খাবার অনুষ্ঠান আয়োজন করায় তা বন্ধ করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ। শুক্রবার (২ জুলাই) বেলা ১২ টায় পাটাভোগ ইউনিয়নের জশুরগাও গ্রামে নিমাইপারা এ ঘটনা ঘটেছে।

পাটাভোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নজরুল ইসলামের ভাই মোঃ বাবু ও মোঃ শফিকুল ইসলামের মেয়ে বাধন আক্তারের সাথে বিবাহকে কেন্দ্র করে এ অনুষ্ঠান হচ্ছিল। তাদের দুইজনের বাড়ি একই গ্রামে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান, ৪০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল। যা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু বিয়েটি পূর্ব প্রস্তুতিমূলক এবং সবদিক বিবেচনা করে শুধু ছেলে পক্ষ এসে মেয়েকে নিয়ে চলে যাবে এমন শর্ত দিয়ে বিয়ে সম্পন্ন করতে বলা হয়েছে।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর