সারাদেশে চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সাভারের আশুলিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। শুক্রবার (২ জুলাই) দিনব্যাপী আশুলিয়ার বিভিন্ন এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত লকডাউন না মানায় ৭জনকে ৬ হাজার ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে বার্তা বাজারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শুক্রবার (১ জুলাই) করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ার বাইপাইল, বিশমাইল, জিরানি, ইয়ারপুর এবং ফ্যান্টাসি কিংডম সংলগ্ন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি বিধি না মানায় মোট ৭টি মামলায় ৬ হাজার ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমান আদালত চলাকালে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির এর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি