ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি ইস্যুতে দেশের নেট দুনিয়ায় ঘটে যাওয়া তুলকালামের রেশ এখনও মুছে যায়নি। একের পর এক ভিডিও ও ছবি ভাইরাল হচ্ছে আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রীর। এ ঘটনায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে আলোচিত এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ফেনী-২ আসনের সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারী।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজ থেকে এই লাইভে তিনি বলেন, পরীমণি বোট ক্লাবের ঘটনার পর থানায় গিয়েছিলেন মামলা করতে। তবে পরীমণি অসংলগ্ন মাতাল ছিলেন বলে সেই মামলা নেননি থানার ওসি সাহেব। আমার প্রশ্ন হচ্ছে, সে যদি মাতাল হয়- তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে ওয়াশ করার নিয়ম। কিন্তু তখন তা কেন করা হলো না।
তিনি আরও বলেন, মেয়েটা যদি ওখানে না যেত এই অবাঞ্ছিত ঘটনা ঘটতো না। হ্যাঁ, এটাই ঠিক। এই করোনাকালে পরীমণি রাত তিনটা পর্যন্ত সেই বোট ক্লাবে ছিলো, সে সেখানে ভাংচুর চালিয়েছে বলে ক্লাবটি মামলা করেছে। আমি বলি তাকে তখনই কেন আটক করা হলো না যখন সে মাতাল অবস্থায় থানায় গেছে।
বার্তা বাজার/এসজে