কালীগঞ্জে গরীব দুস্থ্যদের মধ্যে রান্না খাবার বিতরণ

করোনাকালীন লকডাউন্ডে গরীব ও দুস্থ্যদের মধ্যে খাবার বিতরণ করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। শুক্রবার (২ জুলাই) জুম্মার নামাজ পর কালীগঞ্জ শহরের জনতার মোড়, বিহারী মোড়, বোর্ড স্কুলের (ফয়লা) সামনে ও নিমতলা বান্ডস্ট্যান্ডে রান্না খাবার বিতরণ করা হয়। লকডাউনে প্রতিদিন এ খাবার বিতরন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালীন সময়ে দুস্থ্যদের মধ্যে এই খাবার বিতরণ করা হচ্ছে। যতদিন করোনার প্রভাব থাকবে ততদিন এভাবে খাবার বিতরণ অব্যহত থাকবে।

খাইরুল ইসলাম নিরব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর