মেহেরপুরের গাংনীতে করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২ জুলাই) কঠোর লক ডাউনের ২য় দিন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে বেশ কয়েকজন করোনা উপসর্গ নিয়ে মারাও গেছেন। পাশাপাশি করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারী বিধি নিষেধ লক ডাউন ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমী খানমের নেতৃত্বে সেনা বাহিনীর সদস্য, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে উপজেলার গাংনী সদর, রাইপুর, ষোলটাকা ও বামন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে সরকারী বিধি নিষেধ, মাস্ক ব্যবহার, ও সামাজিক দুরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করতে যৌথ অভিযান পরিচালিত হয়।
ইউএনও মৌসুমী খানম আরও বলেন, সরকারী বিধি নিষেধ মেনে চলেন। করোনা ভাইরাসে আতঙ্কিত হবেন না। করোনা সংক্রমণ হলেই সবাই মারা যায় না। বিধি নিষেধ মেনে চলাফেরা করলে বেশীরভাগ লোক সুস্থ হয়ে যায়। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, আপনারা যে কোন সমস্যায় আমাকে বলবেন। আপনাদের খাদ্য সহায়তা দেয়ার জন্য পাশে রয়েছি। তিনি পথচারী ও যানবাহনে চলাচল কারী সকলকে মাস্ক ব্যবহার ও ঘরে ঘরে অবস্থান করারও পরামর্শ দেন।
এসময় যৌথ অভিযানে সাথে ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান, মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, সেনাবাহিনী টিম লিডার আলী হোসেন,গাংনী উপজেলা আনসার ভিডিপি কর্মকতার্ উর্মিলা বিশ্বাসসহ সরকারী কর্মকতার্-কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
মাসুদ রানা/বার্তা বাজার/টি