নরসিংদীতে লকডাউনের ২য় দিনেও তৎপর জেলা প্রশাসন

সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের ২য় দিনে ও করোনা মোকাবেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপর ছিল জেলা প্রশাসন।

শুক্রবার (২ জুলাই) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার বাবুরহাট পরিদর্শন করেন। সেখানে দোকানপাট বন্ধ থাকায় সন্তোষ প্রকাশ করে জনগণকে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও লকডাউন কার্যক্রম মেনে চলার আহবান জানান।

এদিকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা অনুসারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহআলম মিয়া পাচদোনা, মাধবদী, শেখেরচর, আবদুল্লাহ বাজার, শালিধা, চৌয়ালা, সাটির পাড়া বড় বাজার এলাকায় লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করেছেন। এ সময় তার সাথে ছিলেন মেজর কামরুল ইসলামের নেতৃত্বে একটি সেনাবাহিনীর দল।

লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের সাথে সেনাবাহিনী, বিজিবি, ও পুলিশ সহ অন‍্যান‍্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও সর্বাত্বক দায়িত্ব পালন করে চলেছে।

একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর