কলাপাড়ায় লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

চীনের উহান প্রদেশ থেকে সৃষ্টি হওয়া করোনা ভাইরাসের ২য় ঢেউয়ের সংক্রমণরোধে ২৮ তারিখ থেকে সিমিত পরিসরে ও ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ২য় দিনেও পটুয়াখালীর কলাপাড়ায় কঠোর অবস্থানে রয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল টিম দেখা গেছে।

উপজেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সর্বত্রই ফাঁকা নেই কোন কোলাহল। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে। গাড়ি অটোরিক্সা সব কিছু বন্ধ রয়েছে। মানুষের নিত্য প্রয়োজনীয় দোকান যেমন ফার্মেসী, কাঁচা বাজার, মাছ বাজার ব্যাতীত সকল কিছু বন্ধ রয়েছে।

সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে শুক্রবার(০২ জুলাই) লকডাউনের ২য় দিন সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারী বিধিনিষেধ ও লকডাউন অমান্য করায় ১৩ জনকে ৭ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মোঃ শহীদুল হক।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহীদুল হক জানান, সর্বাত্মক লকডাউনের ২য় দিনে সরকারি নির্দেশনা কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জসহ সবাই একযোগে মাঠে নেমেছি এবং সেনাবাহিনী ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। অকারণে রাস্তাঘাটে নামার অপরাধে পথচারী ও দোকানিকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর