লকডাউন দেখতে বেরিয়ে জরিমানা গুনলেন ৬ শতাধিক ব্যক্তি

সরকার আরোপিত বিধিনিষেধ অমান্য করে ‘কঠোর লকডাউন’ দেখতে বাইরে বের হওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) আটক হওয়া ৬ শতাধিক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর একে একে তাদেরকে আদালতে হাজির করা হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক এসব ব্যক্তিদের দুইশ’ থেকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করার আদেশ দেন।

সিএমএম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রায় ছয় শতাধিক মানুষকে ডিএমপি আইনে মামলা দিয়ে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন পরিমাণে জরিমানা করে আদেশ দেন। সেই জরিমানা পরিশোধ করে ছাড়া পাচ্ছেন আটক ব্যক্তিরা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর